সাইট নেই, বা থাকলেও ধীর?

ওয়েব ডেভেলপমেন্ট

ওয়ার্ডপ্রেস সাইট, অনলাইন দোকান, ল্যান্ডিং পেজ।

কী কী পাবেন

  • ওয়ার্ডপ্রেস ও WooCommerce সাইট
  • বিক্রির জন্য ল্যান্ডিং পেজ
  • পুরোনো সাইট দ্রুত ও ঠিক করা
  • হ্যান্ডওভারের সময় সব বুঝিয়ে দেওয়া

কেন দরকার ধীর বা এলোমেলো সাইটে কাস্টমার অর্ডার না করেই চলে যায়। বিজ্ঞাপনের টাকাও তখন নষ্ট হয়।

আমরা যা করি মোবাইলে দ্রুত খোলে এমন সাইট বানাই, অর্ডার করা সহজ রাখি, আর কাজ শেষে আপনাকে চালানো শিখিয়ে দিই।

মনে প্রশ্ন আছে?

নম্বর দেওয়ার আগে যা জানতে চান

সোজা প্রশ্নের সোজা উত্তর।

খরচ কত পড়বে?

কাজের ধরন আর পরিমাণের ওপর নির্ভর করে। কথা বলার পর লিখিত প্রস্তাবে পরিষ্কার জানাই — কী করব, কত দিনে, কত খরচে। তৈরি টুলগুলোর দাম তাদের নিজেদের সাইটে দেওয়া আছে।

শুধু একটা সার্ভিস নিলেই হবে?

হ্যাঁ। প্রতিটা সার্ভিস আর টুল আলাদা। যেটা দরকার শুধু সেটা নিন, বাকিগুলো নিতে কোনো চাপ নেই।

নম্বর দিলে কী হবে?

আমরা একবার কল বা WhatsApp করে আপনার ঝামেলাটা বুঝে নেব। আপনার নম্বর অন্য কাউকে দিই না।

ঢাকার বাইরে থেকে কাজ করানো যাবে?

বেশিরভাগ কাজ অনলাইনেই হয়। ভিডিও শুটের মতো কাজ কীভাবে হবে, সেটা কথা বলে ঠিক করে নিই।

কাজ শেষ হওয়ার পর সাপোর্ট পাব?

হ্যাঁ। কাজ বুঝিয়ে হাতে দিই, পরে সমস্যা হলেও পাশে থাকি।

ফ্রিতে পরামর্শ নিন

ঝামেলাটা বলুন। কোথা থেকে শুরু করা ভালো, আমরা বলে দেব — কোনো বাধ্যবাধকতা ছাড়া।

অফিস সময়: শনি–বৃহস্পতি, সকাল ১০টা – রাত ৮টা

আমরাই আপনাকে কল করব নম্বর শুধু আপনাকে কল করার জন্য। অন্য কাউকে দিই না।
ঝামেলা আমাদের দিন